ঈদের আগে তিন দিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।ঈদুল আজহা ও গরুর বাজার বিবেচনায় বাংলাদেশ ব্যাংক নতুন প্রজ্ঞাপনে জারি করে,এতে বলা হয়েছে, ১৫ থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করায় ঈদের আগে ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংক লেনদেন ১০টা থেকে ৪টা পর্যন্ত চলবে।
১ জুলাই থেকে শাটডাউন শুরু হওয়ার পর ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।