দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন।নমুনা পরীক্ষায় সনাক্তের হার ২০.২৫%।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।চট্টগ্রাম বিভাগে মৃত্যু ৩৯ ও ঢাকা বিভাগে মৃত্যু ৭১জন।
রবিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।