২৫ টাকা কেজি পেঁয়াজ কিনতে গিয়ে বহু নারী পদপিষ্ট!

0

বেড়েই চলেছে পেঁয়াজের দাম। তবে হঠাৎ করেই দাম কমার খবরে হুলুস্থুল পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। কম দামে পেঁয়াজ কিনতে গিয়ে পদপিষ্ট হন অনেকেই। যাদের বেশির ভাগই নারী।

তবে এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। কোনো রকমে পুলিশ পরিস্থিতির সামাল দিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের পরপরই প্রতিবেশী দেশ ভারতেও বেড়ে যায় এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁয়াজ প্রতি কেজি ২৫ টাকা করে বিক্রি হচ্ছে- এমন খবরে দেশটির অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে ঘটেছে এমন ঘটনা।

ভারতের সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় বাজারে মাত্র ২৫ টাকা করে বিক্রি করা হবে পেঁয়াজ। সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে এই দাম করা হয়েছে বলে জানানো হয়। তবে পরিবার প্রতি মাত্র ১ কেজি করে পেঁয়াজই দেওয়া হবে বলে জানানো হয়।

এই খবর পাওয়ার পরেই চিপুরুপল্লি গ্রামের মানুষরা সেখানে গিয়ে উপস্থিত হন। স্থানীয় বাজারের ফটক বন্ধ থাকায় বাইরেই অপেক্ষা করতে থাকেন তারা। কিছুক্ষণ পরে পেঁয়াজের গাড়ি এলে দরজা খোলা হয়। আর তখনই হুড়োহুড়ি করে ভিতরে ঢোকার চেষ্টা করেন সবাই। কিন্তু জায়গা কম থাকায় অনেকেই মাটিতে পড়ে যান। বাকিরা তাদের উপর দিয়েই হেঁটে চলে যান।

সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। মাটিতে পড়ে যাওয়া নারী-পুরুষদের টেনে তোলেন তারা। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ভাগ্যক্রমে কারও বেশি চোট না লাগায় প্রাথমিক চিকিৎসার পরেই বাড়ি যেতে দেওয়া হয় তাদের। এই ঘটনার পরেই পেঁয়াজ বিক্রি বন্ধ রাখে অন্ধ্রপ্রদেশ সরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.