Friday, July 31

৫০ পেরোনোর আগেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ

0

যে উইকেটে বাংলাদেশের স্পিনাররা সাফল্য পাচ্ছিলেন না, সেই উইকেটেই এখন পর্যন্ত ১০ উইকেট তুলে নিলেন নাথান লায়ন! ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে এখন মহাবিপদে বাংলাদেশ। ম্যাচটা আদৌ বাঁচাতে পারবে কিনা টাইগাররা সেটাই এখন চিন্তার বিষয়!

সৌম্য সরকারকে (৯) হারিয়ে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের শুরু। দুই বাউন্ডারি হাঁকিয়ে অজি পেসার প্যাট কমিন্সের বলে ম্যাট রেনশর তালুবন্দি হন সৌম্য। এরপর তামিমও তার পথ ধরেন। ১২ রান করা দেশসেরা ওপেনারকে নাথান লায়নের বলে স্টাম্পিং করেন ম্যাথু ওয়েড। উইকেট ধরে রাখতে নামানো হয় নাসির হোসেনকে। কিন্তু আজ যেন মড়ক লেগেছে টাইগার ব্যাটিং লাইনআপে!

স্টিভ ও’কেফির বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেওয়ার আগে নাসিরের সংগ্রহ ৫ রান। ইমরুল কায়েসকে নিয়ে বেশি কিছু বলার নেই। লায়নের বলে ম্যাক্সওয়েলের তালুবন্দি হওয়ার আগে করলেন ১৫ রান। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান টানা দুই ইনিংসে ব্যর্থ। আজ মাত্র ২ রান করে তিনি সেই নাথান লায়নের শিকার হন।

এর আগে ৩৭৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে তাদের লিড ৭২ রানের। চট্টগ্রাম টেস্টে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। তার ৪ উইকেটে শেষ পর্যন্ত রানের পাহাড় গড়া হলো না অস্ট্রেলিয়ার। আজ ম্যাচের চতুর্থ দিন সকালে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করিয়েই অজিদের শেষ উইকেটটি তুলে নিলেন মুস্তাফিজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.