ইখতিয়ার উদ্দীন আজাদ: মহিলা মাদ্রাসায় আবাসিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আমেনা আক্তার জেরিনকে (১২) ধর্ষণের পর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষককে আটক করে পুলিশ। আসামীদের ফাঁসির দাবি প্রতিদিনই জোরালো হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর নিজ এলাকা পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি শাহ্ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সলিমগঞ্জ বাজারে জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী আমেনা আক্তার জেরিন এর পৈশাচিক ও বর্বরোচিত ধর্ষণের পর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে শাহ্ রাহাত আলী উচ্চ বিদ্যালয়, শাহ্ রাহাত আলী মহাবিদ্যালয়, শাহ্ রাহাত আলী দাখিল মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী এলাকাবাসীসহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
শাহ্ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সড়কে এসে মানববন্ধন করে একটি প্রতিবাদ মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম তুষার, বাঞ্ছারামপুর উপজেলার আওয়ামীলীগের সদস্য মহি উদ্দিন চৌধুরী ফুল মিয়া, শাহ্ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.করিম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, শাহ্ রাহাত আলী মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ প্রমুখ।