মিলন খান, খোকসা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৭ই মার্চ’র ঐতিহাসিক ভাষনকে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি দেওয়ায় খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভার অায়োজন করা হয় খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃবাবুল আকতার সভাপতিত্বে ও পৌর মেয়র, সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারিক’র পরিচালনায় খোকসা পৌর মুক্তমন্চে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সরকারের বিরুদ্ধে যারা সড়যন্ত করছে তাদের পরিনতি ঐ দল থেকে বিচ্ছিন্ন এমপির মতো হবে। তিনি আরো বলেন দলের সকল নেতাকর্মীগণ ঐক্য বদ্ধ হয়ে আগামী নির্বাচনে ৪ টি আসনে নৌকা উপহার দিতে হবে।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী, কুষ্টিয়া জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক।
বিশেষ অতিথিঃ মোঃ আব্দুল মান্নান খান, কুমার খালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা স্বপন কুমার ঘোস, , খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃওহিদুর জামান, ছাত্রলীগের সভাপতি সায়েম হোসেন সুজন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বাটু বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেব আলী, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃগোলাম মোস্তফা হান্নান,
অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি বাবুল আখতার সভা সমাপ্ত ঘোষনা করেন।