রুশ সাবমেরিনে অগ্নিকাণ্ড, নিহত ১৪ নাবিক

0

রাশিয়ার জলসীমার বাইরে গবেষণা কাজে ব্যবহৃত একটি সাবমেরিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নাবিক নিহত হয়েছেন। সোমবার এই সাবমেরিনটি রাশিয়ার জলসীমা পরিমাপের করার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগুনের ধোঁয়ার দমবন্ধ হয়ে ওই নাবিকেরা মারা গেছেন।
তবে সাবমেরিনটি কী ধরণের, এবং তাতে মোট কতজন ক্রু ছিলেন- এ নিয়ে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সাবমেরিনটির আগুন নেভানো হয়েছে এবং সেটি রাশিয়ার সেভেরোমর্স্কে উত্তরাঞ্চলীয় মূল সামরিক ঘাটিতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানানো হয়।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ দুর্ঘটনাকে রুশ নৌবাহিনীর জন্য বিরাট ক্ষতি বলে মন্তব্য করেছেন। দুর্ঘটনার পর পুতিন অন্য কর্মসূচী বাতিল করে বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জরুরী বৈঠকে বসেছেন।
বৈঠকের পর প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু সেভেরোমর্স্কে পরিদর্শনে গেছেন।

পুতিন জানিয়েছেন, রাশিয়ার সর্বোচ্চ সম্মানসূচক পদবী হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন জয়ী সাতজন ক্যাপ্টেন এবং দুইজন সার্ভিস পার্সোনেল এতে নিহত হয়েছেন।
এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.