গাজীপুরের তরিকার নূরে মদিনা দরবারে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারো ২১শে রবিউল আউয়াল গাজীপুরের শ্রীপুরে ভিটিপাড়া বিশ্ব চার তরিকার নূরে মদিনা দরবারে ১০ম বাৎসরিক মাহফিল ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ফজর থেকে পরদিন ফজর পর্যন্ত ওয়াক্তিয়া নামাজ, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জিকির আজকার, মিলাদ মাহফিল ও ছামা অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ছোট দেওড়া বিশ্ব চার তরিকার দরবার শরীফের পীর, পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোঃ তমিজ উদ্দিন নুরী (বাঃহাঃ)। মাহফিল পরিচালক হিসেবে ছিলেন পীরজাদা মাহদী হাসান (ঈমন), পীরজাদা ছাইফুল্লাহ দস্তগীর, পীরজামাতা মোঃ আকবর ইসলাম।

আরো উপস্থিত ছিলেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল হক আকন্দ, মেম্বার মোঃ আবদুল মজিদ, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), মোঃ দেলোয়ার হোসেন সহ স্থানীয় আলেম, ওলামা, পীর মাশায়েখ, বিশিষ্ঠ ব্যক্তিবর্গসহ প্রায় সহশ্রাধিক মানুষ।

মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন ছোট দেওড়া বিশ্ব চার তরিকার দরবার শরীফের খাদেম ও ভিটিপাড়া বিশ্ব চার তরিকার নূরে মদিনা দরবারে পীর হাফেজ হযরত মাওলানা শরাফত হোসেন গাজী কাদরীয়া, চিশতীয়া, নক্শবন্দীয়া ও মোজাদ্দাদীয়া। মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। পরে ছামা শুরু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.