
বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় কাইশ্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭০ বছর।
টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন।
রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানিয়েছে, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যাওয়া এই কমেডিয়ান ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন।
জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর
বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন।
বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।