প্রাণঘাতী করোনা কেড়ে নিল ৭০ হাজার ১৮৩ জনের প্রাণ

0

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব দিশেহারা গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ৭০ হাজার ১৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। অপরদিকে  অন্যদিকে আক্রান্তের সংখ্যার দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার ২৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭২ হাজার ৯০ জনে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৫১ এবং মারা গেছেন ৯ হাজার ৬২০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৯৭৭ জন।

এদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৪৮। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে এটাই সবচেয়ে কম মৃত্যু।

অপরদিকে করোনায় স্পেনে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ৫৫ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৪৩৭ জন।

তবে সেখানেও করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। টানা চতুর্থ দিনের মতো স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। দেশটির সরকার বলছে, টানা চারদিন ধরে প্রাণহানি ধারবাহিকভাবে কমছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে হয়েছে।

করোনায় বিপর্যস্ত স্পেনের প্রকাশিত পরিসংখ্যানে দেশটিতে করোনার সর্বোচ্চ প্রকোপ পার হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা আশা করছেন। সোমবার দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে আরও ৬৩৭ জন মারা গেছেন। তবে এ সংখ্যা এক সপ্তাহ আগের মৃত্যুর চেয়ে প্রায় অর্ধেক।

এদিকে জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩২ এবং মারা গেছে ১ হাজার ৫৮৪ জন। ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৮৩৯ এবং মারা গেছে ৮ হাজার ৭৮ জন।

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭০৮ জন এবং মারা গেছে ৩ হাজার ৩৩১ জন।

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২২৬ এবং মারা গেছে ৩ হাজার ৬০৩ জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৮০৬ জন এবং মারা গেছে ৪ হাজার ৯৩৪ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে অক্সিজেন সাপোর্টে আছেন।

এদিকে করোনাভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩১৪ এবং মারা গেছে ১১৮ জন। 

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। দেশে সর্বমোট আক্রান্ত ১২৩ জন। করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.