বিশ্বব্যাপী করোনা প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৭ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত ২০ লাখ ছাড়াল

0

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন।  আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে এ ভাইরাসেঅন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ১৪ হাজার ২৪৬ জনের শরীরে। অন্যদিকে সেখানে মারা গেছেন ২৬ হাজার ৬৪ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।

বাংলাদেশে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ২৩১ জনের শরীরে এবং মারা গেছেন  ৫০ জন। এছাড়া আক্রান্তদের ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসাধীন ৯২৪ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.