আম বেশি খেলে হতে পারে শরীরের ক্ষতি

0

আমকে বলা হয় ফলের রাজা। আর গরমকালে আম না খেলে আমরা যেন আত্মার শান্তি পাইনা। তা চাটনি হিসেবে টক আম হোক বা পাকা আম। আম মানেই আমাদের মনে তৃপ্তি। কিন্তু জানেন কি একটু বেশিমাত্রায় আম খেলে হতে পারে শরীরের ক্ষতি।
চিকিৎসকরা জানিয়েছেন, পাকা আম খাওয়া ভালো, তবে খুব বেশি খাওয়া ঠিক নয়। পাকা আমে রয়েছে নানা ভিটামিন যেমন ভিটামিন সি, ভিটামিন বি, থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। আবার রয়েছে উচ্চমাত্রার চিনি, কার্বোহাইড্রেড ও গ্লাইসেমিক। তাছাড়া পাকা আমে ফিনোলিকস জাতীয় উপাদান থাকার কারণে তা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস।
পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকার ফলেই শরীর খারাপ হওয়ার সম্ভবনা বেড়ে যায়। চিকিৎসকের কথায়, যাদের ডায়াবেটিস রয়েছে, তারা একেবারেই দূরে থাকুন আমের থেকে। কেননা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে আম ক্ষতি করতে পারে শরীরের।
চিকিৎসকের কথায়, যারা অ্যাজমার সমস্যায় ভুগছেন তারা প্রয়োজনে কম খান আম। কিডনির সমস্যা যাদের রয়েছে তাদের পক্ষেও বেশি আম খাওয়া উচিত নয়।
পাকা আম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাবে। বেড়ে যাবে রক্তে শর্করার পরিমাণ। রক্তে সুগারের পরিমান ও বেড়ে যাবে। আমের আরও উপাদান হচ্ছে, ফিটোকেমিকেল কম্পাউন্ড তথা গ্যালিক অ্যাসিড, ম্যাঙ্গফেরিন, কোয়ার্নেটিন এবং টেনিন বা কষজাতীয় উপাদান। এ উপাদানগুলো ক্ষতিকর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.