Friday, September 25

সাদার্ন ইউনিভার্সিটিতে “ভেহিকুলার ইমিশন ইনভেন্টরিস” বিষয়ক সেমিনার

0

সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে “ভেহিকুলার ইমিশন ইনভেন্টরিস ইন চিটাগাং মেট্রোপলিটন” শীর্ষক সেমিনার সম্প্রতি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ,পিইঞ্জ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের প্রভাষক মো.আরিফ হোসেন। সেমিনারে বিভাগীয় শিক্ষকৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রবন্ধে মো.আরিফ হোসেন উল্লেখ করেন , বর্তমান সময়ে বায়ু দূষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বায়ু দূষণের কারণে মানুষ, গাছপালা, স্থাপনা এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে। বায়ু দূষণের বিভিন্ন উৎসের মধ্যে যানবাহন অন্যতম। যানবাহন চালনার ফলে যে ক্ষতিকারক গ্যাস নির্গত হয় সেগুলো হল ওজোন (ঙ৩), চগ২.৫, চগ১০, ঘঙী, ঝঙ২, ঈঙ এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস। বর্তমানে বজ্রপাত বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল বায়ু দূষণ। চট্টগ্রামের বহদ্দারহাট থকে পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন যানবাহনের নিঃসরণ হিসেব করে দেখা যায় যে সকল যানবাহন ডিজেল চালিত। সেগুলো হতে নিঃসরণ সবচেয়ে বেশি হয়। যা প্রায় ৭৭% ক্ষতিকারক গ্যাসের মধ্যে ঘঙী প্রায় ৭৭% নিঃসরণ হয়। চট্টগ্রামের বিভিন্ন রাস্তার অউঞ এর পরিমাণ আগের তুলনায় ১০ গুণ বেড়ে গেছে। দেওয়ানহাট থেকে জিইসি পর্যন্ত এলাকার নিঃসরণের পরিমাণ সবচেয়ে বেশি যা প্রায় ৩০০ কিলোমিটার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.