সালমানকে গাড়ি উপহার দিলেন শাহরুখ

0

শাহরুখ খান অভিনীত সিনেমায় ব্যস্ততার মধ্যেও সময় বের করে একটি গানের জন্য শুটিংয়ে অংশ নিচ্ছেন সালমান খান। বন্ধুত্বের প্রতিদান দিতে শাহরুখ নাকি তাই সালমানকে উপহার দিলেন সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া একটি লাক্সারি গাড়ি!

সালমান খানের ‘টিউবলাইট’ ছবিতে শাহরুখ খানের ক্যামিও চরিত্রে অভিনয়ের পরই সর্ম্পর্কের জোড়া লেগেছে এই দুই খানের। এর পরই শোনা গেল, এবার শাহরুখের একটি ছবিতে দেখা যাবে সালমানকে।  

বলিউড সূত্রে জানা যায়, পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শাহরুখের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে।  

একটি সর্বভারতীয় নিউজ পোর্টাল ‘বলিউড লাইফ’-এর এক্সক্লুসিভ রিপোর্ট দাবি করেছে, সম্প্রতি শাহরুখ খান সালমানকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন। বলিউড ঘনিষ্ঠ একটি সূত্র মারফত ওই সংস্থা জানতে পেরেছে, ৪ জুলাই শাহরুখের একটি ছবির গানের শুটে যান সালমান।  

নিজের ব্যস্ততা থেকে সময় বের করে বাদশার ছবিতে ‘ডান্স নম্বর’-এ পা মেলাবেন ভাইজান। সালমানের এই ‘ব্রোম্যান্স’-এ খুশি হয়েই শাহরুখ তাকে কিছু একটা উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া একটি লাক্সারি গাড়িকেই সেরা উপহার বেছে নেন বাদশা। সালমানও শাহরুখের কাছ থেকে এমন উপহার পেয়ে রীতিমতো ঘাবড়ে যান বলে দাবি করেছে ওই নিউজ পোর্টাল।  
ওই দিন যশ রাজ স্টুডিওতেই শাহরুখের নতুন ছবির ওই গানের শুট হয়েছে। সালমানের ফ্যানেরাও কোনও রকম দেরি না করে দুই সুপারস্টারের একটি ছবিও পোস্ট করেছেন তাদের ইনস্টাগ্রাম পেজে। যদিও সালমান বা শাহরুখ কেউই ছবি বা গাড়ি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.