জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সাগরকন্যা’র সম্পাদক ও প্রকাশক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর’র কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজী মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছে দুমকি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ (৭জুলাই) শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব দুমকি আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি এম. আমির হোসাইন, অর্থ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য এম.এম বাহাদুর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি আনিসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আজকাল প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।