Saturday, November 14

দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই উদ্যোগে কনস্টেবল পারভেজকে সম্মাননা

0
দাউদকান্দি প্রতিনিধি, সোহেল আহম্মেদ: মানবিকতায় বিশেষ অবদান, অদম্য অসীম সাহসী ও বীরত্বের জন্য দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মোঃ পারভেজ মিয়াকে সম্মাননা প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা। বুধবার দাউদকান্দির গৌরীপুর পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পারভেজ মিয়া ও ওসি আবুল কালাম আজাদকে নিসচা’র সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে কুমিল্লা উত্তর জেলা নিসচা ১০ হাজার টাকা পুরষ্কার ঘোষনা করেন। পুলিশ কনস্টেবল মোঃ পারভেজ মিয়ার মানবিকতাপূর্ণ বীরত্বের বর্ণনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে দেখে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের পুর্তগাল প্রবাসী সাইফুল ইসলাম হাসান ৫ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষনা দেন। বুধবার সে তার নিকট আত্মীয় তোফাজ্জল হোসেন লিটনের মাধ্যমে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার প্রদান করা সম্মাননা অনুষ্টানে ঘোষনাকৃত অর্থ পুলিশ কনস্টেবল মোঃ পারভেজ মিয়ার হাতে তুলে দেয় হয়েছে। এছাড়া দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল-আমিন মিয়াজী ৫ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন। নিসচা’র কুমিল্লা উত্তর জেলার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল-আমিন মিয়াজী, পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান মোসাঃ শেলিনা আক্তার, নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, উপদেষ্ঠা কবি মো. আলী আশরাফ খান, সাংবাদিক মোঃ ওমর ফারুক মিয়াজী, ডাঃ মোঃ সফিকুল ইসলাম ও এস.আই মোঃ মজিবুর রহমান প্রমূখ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.