Saturday, November 14

তালিমুল কোরআন মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা বায়েজিদে

0

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম : নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে নূর মোহাম্মদ গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
তার নাম নূর মোহাম্মদ (১২)। পিতার নাম মো. সেকান্দর একজন ভ্রাম্যমাণ কর্মজীবী। মা নাজমা বেগম একটি পোষাক কারখানায় কাজ করে। আরেফিন নগরের আলী কলোনীর ভাড়া বাসায় বসবাস করতো তারা।
ঘটনাস্থলে ছিলেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক রাম চন্দ্র ভট্টাচার্য। তিনি বলেন-‘আপাতত বিষয়টি আত্মহত্যা বলেই মনে হয়। তবে তয়নাতদন্তের পর পুরো বিষয়টি পরিষ্কার হবে।’
পরিবার সূত্র জানায়, জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করতো নুর মোহাম্মদ। গত মঙ্গলবার সে মাদ্রাসা থেকে তার বাবা মার বাসায় আসে।
মা নাজমা বেগম জানান, সকাল সাড়ে সাতটার দিকে তার ছেলেকে খাওয়া দিয়ে গার্মেন্টে যায়। একই সময়ে তার ছোট মেয়ে পাশ্ববর্তী মাদ্রাসায় পড়তে যায়। পরে খবর শুনে বাসায় এসে দেখে তার ছেলে বাসার ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটলো তা স্পষ্ট করে বলতে পারেননি ওই হতভাগা মা।
সরেজমিনে দেখা গেছে, আলী কলোনীর একটি ভাড়া বাসায় লোকজনের ঝটলা। গলায় ওড়না পেঁচিয়ে একটি শোবার খাটের উপর টাঙানো ফ্যানের সাথে ঝুঁলে আছে নূর মোহাম্মদ। তার পা দুটো ঝুলছে খাটের নীচে। বিষয়টি নিয়ে কৌতুহলী মানুষের মাঝে নানা প্রশ্ন জন্ম দিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.