নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। উপজেলার নামাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- আলাউদ্দিন (৩০) ও সালেক মিয়া (৩৫)।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে মাইক্রোবাসে কয়েকজন সিলেট যাচ্ছিলেন। নামাপাড়া এলাকায় পৌঁছালে মাইক্রোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই মাইক্রেবাসের দুই যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন।
তিনি জানান, লাশ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।