ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ২০১৭ ইং এর উদ্বোধন করা হয়েছে।
১৫ জুন শনিবার বিকাল ৪টায় পত্নীতলা ও ধামইরহাট উপজেলা বিএনপি’র আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃৃৃৃতি পরিষদ, নওগাঁ জেলা কার্যালয়ের সামনে নজিপুরে উক্ত কার্যক্রমের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ, কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি ও নওগাঁ জেলা বিএনপি’র সহসভাপতি এবং নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোঃ খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
এসময় পত্নীতলা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নওশাদ আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আক্কাস আলী মোল্লা, নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান শেখ, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা আলী, নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, ধামইরহাটের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আতিয়ার রহমান প্রমুখ।