Saturday, November 14

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত

0

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মহানগরীর রেলওয়ে প্রভাতী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সন্ত্রাসীরা হচ্ছেন বাবু ওরফে গুড্ডু বাবু (৩৫) ও আল মাহমুদ (২৫)।

এদিকে অপর ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশের অভিযানে নূরনগর এলাকায় ইয়াসিন আরাফাত নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, এদের প্রত্যেক্যের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.