Saturday, November 14

পতেঙ্গায় কন্টেইনার বাহী গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

0

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাছে খালপাড়ের মুখে কন্টেইনার বাহী গাড়ী প্রাইম মুভারের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২৩ জুলাই রবিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কাঠগর থেকে আসা কন্টেইনার বাহী গাড়ী (চট্টমেট্রো ঢ-৮১-১০৮৭) ছাপায় সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে লাল রঙের রেইন কোট ও আর্মি কালারের প্যান্ট পরা নিহত মোটর সাইকেল নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম জানান, ঘটনার পরপরই কন্টেইনারবাহী গাড়িটি আটক করা হয়েছে। নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.