খোকসা প্রতিনিধিঃ সোমবার (২৪ জুলাই) দুপুরে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ সদর উদ্দীন খান। বিষেশ অতিথি ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
লীগ ভিত্তিক নকআউট পদ্ধতিতে ফুটবল খেলায় উপজেলার সকল স্কুল ও মাদ্রাসা অংশ গ্রহন করে।
প্রথম দিনে উদ্বোধনী খেলায় শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় ২ গোলে জয়ী হয়।
গত ৩ দিন উক্ত মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় সদর খান বলেন, সুস্থ্য মনে শরীর ঠিক রাখতে নিয়মিত ক্রিড়ার বিকল্প নাই।
আমাদের রয়েছে মেধা সম্পন্ন ক্রিড়ামোদি দক্ষ জনবল। সুষ্টভাবে পরিচালনা করতে পারলে মেধা সম্পন্ন খেলোয়াড় পাব। সকল স্কুল ও মাদ্রাসা এ সকল ক্রিড়াবিদদের মধ্যে থেকে বাছাই করে মানসম্পন্ন ক্রিড়াবিদ তৈরি করা হবে। দিতে হবে উন্নত প্রশিক্ষণ। সেই সাথে ক্রিড়া শিক্ষকদের কঠর প্ররিশ্রম করতে হবে।