ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনজনের নাম প্রস্তাব

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর- ভিসি পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করেছে সিনেট। এরা হলেন- বর্তমান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক মো. আবদুল আজিজ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে সিনেটের একটি সূত্র।

এরআগে রোববার ঢাবির রেজিস্টার গ্র্যাজুয়েট ১৫ জন শিক্ষকের এক রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

পরবর্তীতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত আজ শনিবারে ডাকা সিনেটের বিশেষ সভা করতে বাধা নেই বলে আদেশ দেন। একইসঙ্গে ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির নির্দেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.