Saturday, September 26

ফের অবস্থান কর্মসূচিত শুরু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

0

রেজিস্ট্রারের অব্যাহতির দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে গতকাল রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও আজ সকালে ফের আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের মুখপাত্র কামরুন নাহার ডানা সাংবাদিকদের বলেন, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার রাতে অনশনকারীরা অনশন স্থগিত করেন। কিন্তু তখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়নি।

সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রেজিস্ট্রারকে তদন্ত চলাকালে কাজ থেকে অব্যাহতির আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় শুক্রবার তারা ফের অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং পরীক্ষা বর্জন করছেন বলে জানান ডানা।

রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের অধীনে কোনো পরীক্ষা না দেওয়ারও ঘোষণা রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের।

আইন বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ গত রবিবার রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার পর থেকে রাজধানীর মহাখালীতে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.