Saturday, September 26

১৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করল পিসিআইইউ

0

মোঃ গোলাম মোস্তফা : পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৪তম ব্যাচের ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়। শনিবার( ১৬ সেপ্টেম্বর) বিকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়েরর অডিটোরিয়ামে নীবন বরণের আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের  ১২১ জন কৃতি শিক্ষার্থীকে, বেগম আশরাফুল নেসা ফান্ডেশনের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড.মো.মুজিবুর রহমান। প্রফেসর ড.নিজামুল হক ভূঁইয়া( ঢাবি), জনাব তাহমিনা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য পিসিআইইউ। প্রফেসর মাফজল  আহমেদ, ডীন.পিসিআইইউ। মো: আলী আজম স্বপন, ট্রাস্টি বোর্ডের সদস্য, পিসিআইইউ। রেজিস্টার মো: ওবাইদুর রহমান।

অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর ইফতেখার উদ্দিন চোধুরী বলেন, তোমরা সম্পদের জন্য মানুষ হবে না, মানবতার জন্য মানুষ হও।জীবনের সবার আগে মানবিকের জন্য মানুষ হও, অন্যের কষ্টের যে ব্যাথা, সে কষ্টে যদি কষ্ট না লাগে। তাহলে সে প্রকৃত জ্ঞানী নয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের ‘ কালচারাল ফোরাম ‘এর ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়। দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক নৃত্য, নাটক, মূকাভিনয় সর্বশেষে দলীয় নৃত্যর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.