ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় সাপাহার রোডের সরদারপাড়া মোড়ে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য
বক্তব্য রাখেন, থানা বিএনপির সভাপতি মোকছেদুল হক ছিরি, উপজেলা চেয়ারম্যান এবং থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক মরিয়ম বেগম শেফা, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান দুলাল ও আবু ইউসুফ, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নজিপুর পৌর যুবদলের সাধারন সম্পাদক শাহিন আলম, থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কাদের ও মাহাবুব, থানা ছাত্রদলের নেতা সাহির শিপু, আহসান, নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতা মেহেদী, সাব্বির, পৌর ছাত্রদলের নেতা সুমন, রাকিবুল, উল্লাস প্রমুখ। পরে মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ও নজিপুর পৌর বিএনপির নেতা- কর্মিরা উপস্থিত ছিলেন।