জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্য নগরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার ২টার সময় মধ্যনগর থানার বংশিকুন্ডা বাজারে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এসময় বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি মনবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মধ্য নগর থানা বিএনপির সভাপতি সবুজ মিয়া,সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু,সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম,ধর্মপাশা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার,তাহিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান তালুকদার প্রমূখ।