Monday, November 9

ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামবিকাশ কতৃক ২২৫ জন পরিবারের মাঝে অর্থ প্রদান

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রাম বিকাশ এর আয়োজনে ২২৫ জন পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদে গ্রাম বিকাশ কতৃক ২০১৭ সনে দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় বন্যায় ক্ষতি গ্রস্থ তালিকা ভুক্ত গরিব পরিবারদের মাঝে প্রতিজনকে ৪ হাজার টাকা করে প্রদান করেন।

অথর্ প্রদান কালে উপস্থিত ছিলেন শিবনগর ইউপির চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, জিবিকে আলো প্রকল্প এর ব্যবস্থাপক মো. নুরুল আলম শুভ, জিবিকে আলো প্রকল্প হেড অফ ফাইন্যান্স মো. রেজাউল করিম, ম্যানেজার ফাইন্যান্স এবং কমপ্লায়েন্স জিবিকে আলো প্রকল্প এর এটি এম ফরহাদুজ্জামান, দিনাজপুর মেডিক্যাল কলেজ এর সাবেক অবসরপ্রাপ্ত প্রফেসর ডাঃ সুবির কুমার সরকার, ইউপি সচিব মো. গোলাম কিবরিয়া, ইউপি সদস্য মো. মজনু, মো. বাদল, ইউপি সদস্যা মোছা. মরজিনা বেগম, গ্রাম বিকাশ এর উপাচার্য ম্যানেজার জিবিকা আলো প্রকল্প এর শাহ্ মো. সাদিয়ার রহমান, সিডিএফ এর মো. তানজিদুর রহমান, মোছা. শাহানাপারভীন।

আর্থিক সহযোগিতায় ছিলেন হেকস্/ইপার,সুইজাল্যান্ড,বাস্তবায়নে ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্র জিবিকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.