চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান পেশাজীবি নেতা সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী ও সিইউজের নেতা স্বরূপ ভট্টাচার্য্যের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে যুবলীগ পরিচয়ধারী সন্ত্রাসীরা। বর্তমানে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মেডিকেলে ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
অন্যদিকে সিইউজের নেতা স্বরূপ ভট্টাচার্য প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। বুধবার (১৪ নভেম্বর) দিনগত রাত পৌনে একটা দিকে চট্টগ্রাম মেডিকেল থেকে জামালখানের দিকে রিক্সাযোগে যাওয়ার সময় জামালখান মোড় এবং দৈনিক কর্ণফুলী পত্রিকার অফিসের মাঝ বরাবর এলাকায় সন্ত্রাসীরা দুই সাংবাদিক নেতাকে বহনকারী রিক্সা থামিয়ে তাদের উপর হামলা চালায়।
রিয়াজ হায়দার চৌধুরী জানান, রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক স ম েইব্রাহিম এবং অন্য একটি ক্লিনিকে চিকিৎসাধীন সাংবাদিক স্বরূপের বাবাকে দেখে জামালখান প্রেসক্লাবের দিকে যাচ্ছিলাম। আমাদের রিক্সা দৈনিক কর্ণফুলীর অফিস ফেলে জামালখান মোড়ের দিকে যাওয়ার সময় একটি মোটর সাইকেলে এসে ৩ সন্ত্রাসী সামনে থেকে আমাদের রিক্সাকে ধাক্কা মেরে থামতে বাধ্য করে। এর পরপরই তারা ছাত্রলীগের নামে শ্লোগান উপর হামলা চালাতে থাকে। আমারদের কাছ থেকে ব্যাগ মোবাইলফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় অস্ত্রের মুখে। এসময় রিক্সাচালক তাদের বাধা দেয়ার চেষ্টা করছে চালককেও মারধর করে সন্ত্রাসীরা। আক্রান্ত আমি ও স্বরূপ ভট্টাচার্য। খবরটি জানাতেই সিএমপির ডিসি (সাউথ) মোস্তাইন হোসেনের তৎপরতায় দ্রুত পুলিশদল পলায়নরত দুই হামলাকারী: কায়সার হামিদ ও সাখাওয়াত হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।
সিএমপির ডিসি (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টহল দল দুজনকে আটক করেছে। তারা ঔই এলাকার চিহিৃত চাঁদাবাজ ও ছিনতাউকারী। তাদের কাছ থেকে সাংবাদিকদের খোয়া যাওয়া মানি ব্যাগ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, হামলাকারী কায়সার হামিদ(২৮) অবৈধ অস্ত্রধারী, ছিনতাই ও চাঁদাবাজিতে সক্রিয়। দ্রুত বিচার আইনে পাঁচলাইশ থানায় ছিনতাই মামলা সহ চান্দগাঁও, চকবাজার ও পাঁচলাইশ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামী কায়সার । তার পিতা: শফি চৌধুরী ।সাং: বারই পাড়া, বহদ্দারহাট, থানা: চান্দগাঁও, জেলা: চট্টগ্রাম। তার বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের হওয়া মামলা ১)মামলা নং: ৪(৮)১৬. থানা: পাঁচলাইশ, ধারা: ৩৮৫/৫০৬. [পলাতক] ২)মামলা নং: ২০(৪)১৬.থানা:চকবাজার, ধারা: ৩২৪/৫০৬. [পলাতক] ৩)মামলা নং: ৫(৮)১৬. থানা:চকবাজার, ধারা: ৩২৬. [জামিনে আছে] পুলিশ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা তাৎক্ষনিক পাশে দাঁড়ানোর জন্য।