Sunday, November 8

নওগাঁয় বিস্ফোরকসহ ৫ জেএমবি গ্রেফতার

0

লোকমান আলী,  নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টায় নওগাঁ সদর থানায় প্রেস বিফিং করে পুলিশ এ সব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- জেলার মান্দা উপজেলার পারইল আশিরা গ্রামের মৃত লোকমান প্রামাণিকের ছেলে মোয়াজ্জম হেসেন বুলেট (৩০), আত্রাই উপজেলার নওদুলি বাজারের মৃত হাফিজুর রহমান শেখের ছেলে আবদুল্লাহ (৪২), আত্রাই উপজেলার দাড়িয়াগাথি গ্রামের আহাম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৫), রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের আয়াত আলী সরদারের ছেলে লুলু সরদার (৩০) এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জমাইনগর গ্রামের ইয়াহিয়ার ছেলে মাসুদ রানা (২৫)।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, সদর থানা অফিসার ইনচার্য (ওসি) তোরিকুল ইসলাম, ডিবি ওসি জাকিরুল ইসলাম প্রমুখ।

নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, জেলার আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার আয়চান আলীর বাড়িতে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম সেখানে অভিযান চালায়। অভিযানে পাঁচজন জেএমবি সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং গ্রেনেড বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ বিষয়ে আত্রাই থানায় মামলা দায়ের হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.