Sunday, October 25

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত ৫০

0

নাইজেরিয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে এই হামলা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ফজরের নামাজে মসজিদ ভর্তি মুসল্লি ছিলেন। মুসল্লিরা নামাজে থাকতেই বোমাটি বিস্ফোরিত হয়। আবুবকর সুলে নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদের ভেতরে ছিল মুসল্লি বেশে।

তাৎক্ষণিকভাবে বোমা হামলার দায় কোনও জঙ্গী সংগঠন স্বীকার করেছি। তবে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোমা হামলা চালিয়ে থাকে।

বোকো হারামের আট বছরের সশস্ত্র যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.