Monday, October 26

১শ কোটি ডলার দিয়ে মুক্তি পেলেন সৌদি প্রিন্স

0

সৌদি প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ মুক্তি পেয়েছেন। দেশজুড়ে চলা দুর্নীতিবিরোধী অভিযানে তিন সপ্তাহ ধরে আটক থাকার পর মুক্তি পেলে তিনি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

প্রিন্স মিতেবকে ভবিষ্যত সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমানের প্রতিদ্বন্দ্বী মনে করা হয়।

সৌদি কর্তৃপক্ষকে ১ বিলিয়ন ডলার বা ১শ কোটির বেশি অর্থ প্রদানের চুক্তিতে মুক্তি পেলেন এই প্রিন্স। চলতি মাসের ৪ তারিখে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে আটক হওয়া দুইশোর বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন প্রিন্স মিতেব।

প্রিন্স মিতেব ছাড়াও সৌদি সরকারের সঙ্গে মীমাংসার ভিত্তিতে মুক্তি পাওয়ার বিষয়ে রাজি হয়েছে আরো তিনজন।এএফপিকে সৌদি সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র প্রিন্স মিতেবের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্যাঁ, প্রিন্স মিতেব মঙ্গলবার সকালে মুক্তি পেয়েছেন।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই প্রিন্স মিতেব সৌদি আরবের ন্যাশনাল গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু আটক হওয়ার আগেই তাকে পদচ্যুত করা হয়।

দুর্নীতির অভিযোগে আটক হওয়া প্রিন্স, শীর্ষ ব্যবসায়ীদের সৌদির একটি অভিজাত হোটেলে আটকে রাখা হয়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং বিমাবন্দর দিয়ে তাদের ব্যক্তিগত বিমান এবং হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

খবর এএফপি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.