Friday, November 13

বেঙ্গল ডিজিটাল ও র‌্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে চুক্তি

0

র‌্যাংগস ইলেকট্রনিক্সের ক্রেতারা এখন থেকে ঢাকার অধিকাংশ সনি- র‌্যাংগসের সেলস এবং সার্ভিস সেন্টার থেকে বেঙ্গল ডিজিটালের ডিজিটাল কেব্ল টিভি সেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি শীর্ষস্থানীয় ডিজিটাল কেব্ল টিভি অপারেটর বেঙ্গল ডিজিটাল ও র‌্যাংগস ইলেকট্রনিক্স চুক্তি সই করেছে।

এ চুক্তির আওতায় ২৫ নভেম্বর থেকে র‌্যাংগস ইলেকট্রনিক্সের ক্রেতারা নির্দিষ্ট মডেলের টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে বিনামূল্যে এইডডি সেট-টপ-বক্স এবং ১ মাসের প্লাটিনাম প্যাকেজের সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। রাজধানীর র‌্যাংগস ইলেকট্রনিক্সের সনি সিসিএম সেন্টার এ বেঙ্গল ডিজিটালের ডিরেক্টর আশফারিয়া খায়ের এবং র‌্যাংগস ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।

এ সময় বেঙ্গল ডিজিটালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অপারেশন মোহাম্মদ নাজমুদ্দোজা, এভিপি, সেলস মামুন আতিক, ম্যানেজার, সেলস মোমিনুল ইসলাম রোকন, ডেপুটি ম্যানেজার, সেলস তানভীর মাহমুদ শুভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস মো. আলমগীর হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশনস আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।

অন্যদিকে র‌্যাংগস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড সেলস তানভীর হোসেন, সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাম্মদ জানে আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং আজাদ রহমান।

স্বতন্ত্র উদ্ভাবনী দক্ষতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেঙ্গল কমিউনিকেশনস লিমিটেড নিজেদেরকে দেশের শীর্ষস্থানীয় ক্যাবল টিভি সেবাপ্রধানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি ডিজিটাল ক্যাবল টিভি প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছে যার মাধ্যমে এসডি ও এইচডি ফর্মেটে অধিক সংখ্যক চ্যানেল সম্বলিত ডিজিটাল ক্যাবল টিভি দেখার সুযোগ সৃষ্টি হয়েছে যা মানুষের টিভি দেখার অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.