Monday, October 26

পাকিস্তানে বোরকা পরে তালেবান হামলা, নিহত ৯

0

পাকিস্তানের পেশওয়ারে একটি কলেজে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯জন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে পেশওয়ার এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট নামের ওই প্রতিষ্ঠানের এ হামলায় আর অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সেনাবাহিনী জানায়, হামলাকারীরা বোরকা পরে একটি রিকশায় প্রবেশ করে প্রতিষ্ঠানটিতে তাণ্ডব চালায়। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর দুই ঘণ্টার অভিযানে হামলাকারীরা নিহত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিষ্ঠানটি শুক্রবার বন্ধ ছিল।

পেশওয়ার পুলিশ প্রধান তাহির খান বলেন, বোরকা পরে লুকিয়ে বন্দুকধারীরা একটি অটো-রিকশায় করে কলেজের সামনে আসে এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে ক্যাম্পাসে প্রবেশ করে।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে পেশওয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছিল ১৩৪ শিশু শিক্ষার্থী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.