মুঃবাবুল হোসেন বাবলা: চট্টগ্রামস্থ হালিশহর আবাহনী মাঠে, শুক্রবার দুপরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ (এম.পি) বলেন,যারাএক সময় বাংলাদেশ কে তলাবিহীন ঝুড়ি বলে আখ্খ্যা দিতেন তারাই আজ বলছে বিম্ময়ক উর্ত্তাণ এই দেশ”।
আর ২০২১সালে এই সরকার ৫০বছর পূর্তি উৎসব করে ডিজিটাল উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।শুধু তাই নহে এই সরকারের প্রধানমন্ত্রীর সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্টি কে আশ্রয় দিয়ে মানবতার তত্ত্বাবধায়ক আহ্বায়ক দৃষ্টান্ত দিখেয়ে বিশ্ব হিউম্যানিটি মাদার উপদিও অর্জন কওে ।
তিনি আরো বলেন, যথা সময়েই জাতীয় নির্বাচন হবে।আর সরকার ২০১৮এর ২৯ জানুয়ারী পর্যন্ত মেয়াদ কালের আগে যেকোন সময় ইসি সবদলের অংশ গ্রহণে নির্বাচন করতেই পারেন। তার জন্য কেউ আসলো আর কে আসবে না তা আঃলীগ সরকারের দেখার ব্যাপার নাই।বিএনপি যতই সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকার,বানিজ্য মন্ত্রী তোফায়েল বলে মুখে ফেনা তুলোক,সেটি আর আলোর মুখ দেখবে না।
বিএনপি নেত্রী শুধুই সরকারের সমালোচনা করতে জানে।ভালো কাজে সর্মথন দিতে ভুলে গেছেন। সহায়ক সরকার বলে কিছুই নেই।তবে আমি আশা করি আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই আসবে।এছাড়া বর্তমান বিদ্যুৎ,বানিজ্য-আমদানী,রপ্তানী সর্বক্ষেত্রে উন্নয়ন হয়ে জাতীয় রাজস্ব এখন ৬০হাজার বিলিয়ন ডলারে উন্নতি হয়েছে বলে এই বর্ষিয়ান নেতা তার বক্তব্যে ঘোষনা দেন।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভাতেসম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ,সাংসদ ডা: আফসারুল আমিন , ২৫নং রামপুরা ওয়ার্ডেও কাউন্সিলর এস.এম এরশাদ উল্লাহ,দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক ,দৈনিক পূর্বকোণ ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ।
মেলার আহ্বায়ক মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া মেলার কার্যক্র সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমসিসিআই’র সহ সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, এবং মো: আবদুস ছালাম। পরিচালক ড: মহিসন জিল্লুর করিম, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী , আবু সাঈদ চৌধুরী, লোকমান হাকিম, আর.আই.মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, সুলতানা শিরিন আক্তার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অতিথিবৃন্দরা ফুলের লরও ফিতা কেটে মাসব্যাপি বাণিজ্য ও রপ্তানি মেলার শুভ উদ্বোধন করেন।