কবির হোসেন, কাপ্তাইঃ কমিউনিটি হেলথ প্রোগ্রাম হিল ফ্লাওয়ার এর আয়োজনে বিবাহ রেজিষ্ট্রার ও বাল্য বিবাহ বিষয়ক এক কর্মশাল (শনিবার)কাপ্তাই ৪নং ইউপি কার্যালয়ে হিল ফ্লাওয়ার প্রোগ্রাম পরিচালক জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম অফিসার বিজয় মারমা, হেডম্যান থোয়াইঅং মারমা। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট হ্লাথোয়াইঅং মারমা। কর্মশালায় উপজাতীয় বিবাহ রেষ্টিার, নিয়ম-কানুন, বিবাহ-নিকাহ জন্ম নিবন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কার্বারী, মেম্বার,হেডম্যান ও ভিডিসি কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করে।