Tuesday, September 22

এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাজা সম্পন্ন

0

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়। 

পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়।
আরো পড়ুন-মৃত্যুর আগ পর্যন্ত শরীরে বয়ে বেড়াচ্ছিলেন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের চিহ্ন

আজ শুক্রবার বাদ আসর ঐতিহাসিক লালদিঘী ময়দানে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বরিশাল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, নজরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীসহ আরও অনেকে জানাজায় অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.