আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী, ১৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহম উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।
ফলে আজ বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মোঃ আনিছুর রহমান। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম–সচিব মোঃ সাইদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব (প্রেস) মোঃ মিজান–উল–আলম প্রমুখ উপস্থিত ছিলেন।