Monday, October 26

পর্নগ্রাফির অভিযোগে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

0

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিসভার ডেমিয়ান গ্রিন। প্রধানমন্ত্রী টেরিসা মে’র অনুরোধে তিনি পদত্যাগ করেন।
মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সামনে আসার পর তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসির

তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালে ডেমিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তার কার্যালয়ের কম্পিউটারে পর্নগ্রাফি পাওয়ার অভিযোগ নিয়ে সঠিক বিবৃতি না দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিলেন।
ডেমিয়ান ওই অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার কথা স্বীকার করলেও কম্পিউটারে পর্নগ্রাফি ডাউনলোড করা কিংবা দেখার অভিযোগ ডেমিয়ান বরাবরই অস্বীকার করে এসেছেন।

তবে তদন্তে দেখা গেছে, ডেমিয়ান কম্পিউটারে ওইসব অশ্লীল জিনিস পাওয়া যাওয়ার বিষয়টি জানতেন না বলে যে বিবৃতি দিয়েছিলেন তা ঠিক ছিল না।

এরপরই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার অনুরোধ জানান। তার বিদায়ে গভীর দুঃখ প্রকাশ করে একটি লিখিত বিবৃতিও দেন মে।

ডেমিয়ান গ্রিন ছিলেন প্রধানমন্ত্রী মে’র সবচেয়ে ঘনিষ্ঠদের একজন এবং সবচেয়ে ঊর্ধ্বতন মন্ত্রী। দলের বিভক্তি সামলে দলকে একতবদ্ধ রাখায় সহায়ক ভূমিকা পালন করেছিলেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.