Tuesday, September 29

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল ৩০ ডিসেম্বর

0

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে।

এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।
১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.