চকবাজার রসুলবাগ আবাসিক এলাকায় নিউ সান পাবলিক স্কুল এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ(শনিবার) সকাল ১০টায় বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ-২০১৭ অনুষ্ঠিত হয়।
নিউ সান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম সাইফুল্লাহ মুনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভাার্সিটির প্রতিষ্ঠাতা লায়ন মোঃ মুজিবুর রহমান, প্রধান বক্তা ছিলেন রোটারিয়ান অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক এবং বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল নিউজ ২৪ বিডি.কম এর সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক কাজী হুমায়ুন কবির, রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি লায়ন মোঃ নুরুল আবছার, সাধারন সম্পাদক মোঃ ইউনুস খান জসিম, নিউসান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নিজাম উদ্দিন মনি এবং শাহ মোহাম্মদ আরিফ।
আরো উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটির সভাপতি মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদিকা কহিনুর আক্তার খানম, আলহেরা আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ আজীজুল হক এবং নিউ সান স্কুলের পরিচালক নুর হোসেন সেলিম প্রমুখ ।
প্রধান অতিথি লায়ন মোঃ মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষাই পারে আমাদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে দুর করে আলোকিত মানুষ হিসেবে পুষ্পটিত করতে।শিক্ষার্থীদের প্রতিটি অভিভাবকের আন্তরিকতা সন্তানকে সু-শিক্ষা দানে সহায়তা করে। স্কুল পূর্ব সন্তানের জন্য মা-বাবাই প্রথম শিক্ষক শিক্ষিকা। তাই তারা যত্নবান হলে সন্তান আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে।
বিশেষ অতিথি কাজী হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে হলে শিক্ষাকে বুকে ধারণ করতে হবে। নিজেকে জানতে হবে, দেশকে জানতে হবে, তবেই দেশের কল্যান করা যাবে। তাই প্রতিটি মানুষ শিক্ষাকে হৃদয়ের মতো মূল্য দিয়ে শিক্ষা অর্জন করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেশকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট হিসেবে পরিচিত করতে হলে শিক্ষাকেই সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজ, ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।