Tuesday, October 27

রাশিয়ায় সুপারমার্কেটে বিস্ফোরণ আহত ১০

0

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। 

পেরেকরেস্তক সুপারমার্কেটে স্থানীয় সময় বুধবার রাতের ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। রাশিয়ার তদন্তকারী দল জানিয়েছে, হাতে বানানো বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে।

বিস্ফোরণের পরপরই সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। তবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

খবর বিবিসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.