Sunday, November 29

আমরাই বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি: নওয়াজ শরিফ

0

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, রাষ্ট্রই তাকে বিদ্রোহী বানিয়েছিল বলে জানিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় নওয়াজ এ মন্তব্য করেন।মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রী এবং জন প্রতিনিধিত্বের জন্য অনুপযুক্ত ঘোষিত হয়েছেন শেষ বছরে। এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণা থেকেও তাঁকে বিরত থাকতে হবে। ফলে তাকে ‘বিদ্রোহের দিকে’ ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ।

নিজের বর্তমান এই অবস্থাকে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে তুলনা করেছেন নওয়াজ। ইসলামাবাদে পাঞ্জাব হাউসে জড়ো হওয়া একদল আইনজীবীদের সঙ্গে নওয়াজ শরিফ বলেন, ‘ রাষ্ট্র কর্তৃক তাকে আলাদা করে ফেলা আর ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পটভূমির মিল রয়েছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি আমরাই।’

এসময় ১৯৭১ সালের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন নওয়াজ। তিনি বলেন, রাষ্ট্রের নির্বাচিত জনপ্রিয় নেতাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর না করার কারণেই ভয়াবহ পরিণতি হয়েছিল।

নওয়াজ ছিলেন নির্বাচিত প্রধানমন্ত্রী। কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ভোটে নির্বাচিত জনপ্রিয় নেতাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর না করার পরিণতি প্রসঙ্গে নওয়াজ বলেন , ‘শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু) বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাকে বানানো হয়েছে।’

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পাকিস্তান তৈরির পেছনে বাঙালিরা প্রধান ভূমিকা পালন করেছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং তাদেরকে আলাদা করে দিয়েছি। বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে বিচারপতি হামুদুর রহমান কমিশন একটি সততাপূর্ণ ও স্পষ্ট পর্যালোচনা তৈরি করেছিলেন। কিন্তু আমরা তা পড়েই দেখিনি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.