Friday, October 30

ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে নিহত ১৩

0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১৩ জন নিহত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। খবর বিবিসির।

খবরে বলা হয়, ঘটনার পর আহত ১৬৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ২০ জন ঝড়ের কারণে আহত হয়েছেন এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃষ্টিপাত ও ভূমিধসে সান্তা বারবারা এলাকার পূর্বাঞ্চল রোমিরো ক্যাননে তিন শতাধিক মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দেখে মনে হবে `বিশ্বযুদ্ধের এক রণক্ষেত্র’।
বন্যা ও ভূমিধসের কারণে প্রধান উপকূলীয় মহাসড়কের ৪৮ কিলোমিটার বন্ধ হয়ে গেছে।

হাজার হাজার মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে এসেছেন এবং ৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
জরুরি বিভাগ জানিয়েছে, অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.