Tuesday, November 24

বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

0

বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে।

ইজতেমা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯নং খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বাদ ফজর জর্দানের মাওলানা সৈয়দ ওমর খতিবের আম বয়ানের মধ্যে দিয়ে আজ শুক্রবার ৫৩তম ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বাদ জুমা বয়ান করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন, বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল বার ও বাদ মাগরিব বয়ান করবেন বাংলাদেশের মাওলান মোহাম্মদ রবিউর হক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.