Tuesday, November 24

এবার রাম গোপাল ভার্মার ছবিতে পর্নস্টার মিয়া মালকোভা

0

সানি লিওন এসেছেন, সফলও হয়েছেন। বলিউডে তিনি কাজ করছেন প্রশংসা ও সাফল- দুই নিয়েই। মাঝে শোনা যাচ্ছিলো আরেক পর্নস্টার মিয়া খলিফাও বলিউডে নাম লেখাতে যাচ্ছেন। তবে শেষপর্যন্ত সেই খবর মিথ্যে প্রমাণ হলো।

তার আগেই দ্বিতীয় পর্নস্টার হিসেবে বলিউডে নাম লেখালেন মিয়া মালকোভা। তিনি ইউরোপে পর্নস্টার হিসেবে বেশ জনপ্রিয়। বলিউডের প্রখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মার ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে।

সম্প্রতি রাম গোপাল বর্মা ইউরোপের একটি শর্ট ছবি তৈরি করেছেন। বৃহস্পতিবার তারই একটি ছবি প্রকাশ হলে সোশাল মিডিয়াতে এটি ছিলো সবচেয়ে বেশি চর্চিত বিষয়। ২৫ বছরের মিয়া তার প্রথম বলিউড ছবির পোস্টার শেয়ার করেন সোশাল মিডিয়ায়। ছবিটির নাম ‘গড, সেক্স অ্যন্ড ট্রুথ-অ্যা ফিলোজফিকাল ট্রিটিস অফ মিয়া মালকোভা’।

মিয়া ছবির ক্যাপশন দিয়ে বলেন, ‘ভারতীয় পরিচালক রাম গোপাল ভার্মা আমাকে নিয়ে ছবি করেছেন। যার নাম গড, সেক্স অ্যান্ড ট্রুথ। সানি লিওনের পর আমি দ্বিতীয় পর্নস্টার, যাকে ভারতীয় ছবিতে দেখা যাবে।’

মিয়া সোশাল মিডিয়ায় ছবির পোস্টার ও ক্যাপশন ট্যাগ করেন রাম গোপালকে। পরিচালক খুব শিগগিরই মিয়াকে তার জবাব দেন। তিনি বলেন, ‘হে মিয়া, তোমার সঙ্গে এই ছবিটি করে সত্যিই দারুণ একটি অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আমি কোনোদিন সানির সঙ্গে কাজ করিনি কিন্তু আমি কোনোদিনও গড, সেক্স অ্যান্ড ট্রুথের শুটিংয়ের কথা ভুলব না।’

প্রসঙ্গত, রাম গোপাল ভার্মা সানি লিওনকে নিয়ে সিনেমা না বানালেও তিনি সানিকে নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছেন। যার নাম ‘মেরি বেটি সানি লিওন বাননা চাহতি হ্যায়’।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.