Thursday, November 5

খোকসায় ১১৮ বছরের ঐতিহ্যবাহী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান

0

মিলন খান খোকসা: খোকসা উপজেলায় ১১৮ বছরের ঐতিহ্যবাহী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। বক্তব্যে তিনি বলেন আমরা সম্পদের দিকে লক্ষ্য না করে নিজের সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলি আর সেটাই হবে আমাদের বড় সম্পদ । তিনি অভিভাবকদের বলেন আপনার সন্তানের দিকে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে লেখাপড়ায় মনোযোগী করাতে হবে। তিনি আরো বলেন আজ আমাদের বিদ্যালয় টি সরকারীকরণ হয়েছে এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় তাই বিদ্যালয়ে ভর্তির নিয়ম শৃঙ্খলা থাকলেও যারা ভর্তি হতে পারিনি আমরা সকল ছাত্রছাত্রীকে ভর্তি করে নেব বলে জানান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামান সোহেল, সাবেক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ ফজলুল হক কমান্ডার, সাবেক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, শিক্ষা অফিসার মিনা পারভিন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, কর পৌর এসিয়োশন কর্মকর্তা মোঃ শামীম আহমেদ বাবু, অত্র বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, আরো অনেকে বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেএীবিন্দু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় । পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.