নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভিকে দেখতে হাসপাতালে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আইভি।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ডা. সেলিনা হায়াৎ আইভিকে দেখতে যায় সেতুমন্ত্রী। এ সময় চিকিৎসাধীন মেয়র আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এ সময় মেয়র সেলিনা হায়াৎ আইভির সম্পর্কে তিনি বলেন, মাইনর একটা স্ট্রোক করেছে। এখন আউট অব ডেঞ্জার। চার-পাঁচদিন পর্যবেক্ষণে থাকতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগর ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন মেয়র আইভি। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়।