বক্স অফিসে নেহাৎ পা জমাতে পারছেন না হৃতিক ৷ একের পর ছবি ফ্লপ ! কিন্তু তা বলে ইন্ডাস্ট্রি যে হৃতিকের ক্রেজ কমে আছে, তা কিন্তু নয় ৷ একদিকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বিতর্ক ৷ অন্যদিকে নিজের বার্থডে পার্টিতে প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে ছবি তুলে ভাইরাল হয়ে পড়েছিলেন হৃতিক ৷ আর হবে নাই কেন, হৃতিকের মতো হ্যান্ডসাম হিরো বলিউডে কী আর আছে কেউ ? তবে এবার শুধু বলিউডে নয়, বরং গোটা বিশ্বে সবচেয়ে হ্যান্ডসাম হিরোর তালিকায় এক নম্বরে উঠে এলেন হৃতিক ৷ পিছনে পড়ে রইলেন, রর্বাট প্যাটিসন, গডফ্রে গাও, ক্রিস ইভানস ৷
তবে একাই হৃতিক নয়, এই তালিকায় রয়েছেন বলিউডের ভাইজান সলমন খানও ৷ তবে তিনি রয়েছেন পাঁচ নম্বরে ৷
দেখুন পুরো তালিকা–
1. হৃতিক রোশন
2. রর্বাট প্যাটিনসন
3. গডফ্রে গাও
4. ক্রস ইভানস
5. সলমন খান
6. ডেভিড বোরেনাজ
7. নোওয়া মিলস
8. হেনরি কাভিল
9. টম হিডেলস্টন
10. স্যাম হিগন
সূত্রঃ news18