৫৩তম বিশ্ব ইজতেমার ২য় পর্বের আখেরি মোনাজাত শুরু

0

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার ২য় পর্ব। আজ ভোর থেকে বয়ান ও জিকির-আসকারের মধ্যদিয়ে চলছে ইজতেমার কার্যক্রম। ইজতেমার শেষ দিনেও বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে।

শেষ ধাপে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। এবার আখেরি মোনাজাত ও হেদায়তি বয়ান করা হবে বাংলায়।

বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, সকাল পৌনে ৮টার দিকে শুরু হয় হেদায়তি বয়ান। হেদায়তি বয়ান করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা পায়ে হেটে ও বিভিন্ন যানবাহনে করে ছুটে যাচ্ছেন ইজতেমা ময়দানের দিকে। হাজার মানুষের ভিড় উপেক্ষা করে থেমে নেই মুসল্লিদের যাত্রা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.